বিভিন্ন পদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এ নিয়োগ 28.04.2024

Friday, March 15, 2024

আবেদনের শেষ তারিখ : 28.04.2024

 


 

সূত্র :ইও্রেফাক  15/03/2024

www.jobsbd.topl
প্রযুক্তি বিশ্ববি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
স্মারক নং-রেজিঃ/১৫৯/৫/৬৭৪
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ: ১৪ মার্চ, ২০২৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর হিসাব দপ্তরের জন্য উপ- পরিচালক এর ০২ (দুই)টি পদে লোক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/= (গ্রেড-০৫)
যোগ্যতা ও অভিজ্ঞতা :
প্রার্থীর বাণিজ্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিসহ কোন বিশ্ববিদ্যালয়/সরকারী/ আধাসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক (অর্থ ও হিসাব)/সহকারী পরিচালক (অডিট)/সমমানের পদে (জাতীয় বেতন স্কেলের ৭নং গ্রেড) ন্যূনতম ০৬ (ছয়) বছরের অভিজ্ঞতাসহ বিশ্ববিদ্যালয়/সরকারী/আধাসরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা পদে সর্বমোট ১০ (দশ) বছরের চাকুরীর অভিজ্ঞতা থাকতে হবে । শিক্ষাজীবনে কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রেড গ্রহণযোগ্য নয় । বয়স : সর্বোচ্চ ৪৫ (পঁয়তাল্লিশ) বছর।
আবেদনপত্র জমাদান :
রেজিস্ট্রারের অনুকূলে সিলেট শহরের যে কোন তফশিলী ব্যাংকের শাখার উপর উক্ত পদের জন্য ৬০০/- (ছয়শত) টাকার এমআইসিআর ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়), পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি সত্যায়িত ছবি, সকল সনদপত্র/প্রশংসাপত্রের সত্যায়িত কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ৮ সেট দরখাস্ত আগামী ২৮ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেটসহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে। কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না। খামের উপর অবশ্যই স্পষ্ট অক্ষরে সংশ্লিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে। ডাক যোগাযোগজনিত বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না । আবেদনপত্র জমাদানের শেষ তারিখের পর কোন আবেদন গ্রহণ/বিবেচনা করা হবে না । অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান প্রযোজ্য হবে ।
ফেব্রুক তা ৪
মো. ফজলুর রহমান
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) )