বিভিন্ন পদে অগ্রীণী ব্যংক পিএলসি ,এর নিয়োগ 24.03.2024

Friday, March 8, 2024

আবেদনের শেষ তারিখ : 24.03.2024

 


 


সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন  08.03.2024




www.jobsbd.top

বিজ্ঞপ্তি নং ০৪/২০২৪

অগ্রণী ব্যাংক পিএলসি

প্রধান কার্যালয়, ঢাকা। Website: www.agranibank.org দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ

নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখঃ ০৬/০৩/২০২৪

অগ্রণী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ের ল' ডিভিশনের দায়িত্ব পালনের লক্ষ্যে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাধীনে চুক্তিভিত্তিক একজন চীফ ল অফিসার (মহাব্যবস্থাপক পদমর্যাদায়) নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে :

১। শিক্ষাগত যোগ্যতা

২। বয়স

৩। পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

৪। চুক্তির ধরণ

৫। বেতন ভাতাদি ৬। কার্যপরিধি

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। একাডেমিক কোনো পরীক্ষায় অন্তত ১ টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

প্রার্থীর বয়স সর্বনিম্ন ৫০ সর্বোচ্চ ৬০ বছর।

(ক) আইন পেশায় ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে হাইকোর্টে কমপক্ষে ৭ বছর কাজের অভিজ্ঞতা; অথবা অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজগণ আবেদন করতে পারবেন এবং তাঁদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। (খ) ব্যাংক কোম্পানী আইন, ব্যবসা বাণিজ্য ও ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন আইন, চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, অর্থ ঋণ আদালত আইন, এন্টি মানিলন্ডারিং আইন ইত্যাদিসহ দেশে প্রচলিত অন্যান্য আইন বিষয়ে দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে;

(গ) বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদপ্রাপ্ত হতে হবে;

(ঘ) আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী অথবা প্রার্থী কোনো ব্যাংকে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকলে, তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

সার্বক্ষনিক। প্রাথমিকভাবে ০২ (দুই) বছরের জন্য নিয়োগ দেয়া হবে। পরবর্তীতে সন্তোষজনক পারফরমেন্সের ভিত্তিতে পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। আলোচনা সাপেক্ষ।

পর্ষদ কর্তৃক নির্ধারিত হবে।

পরিপালনীয় শর্তাবলী ঃ ক) আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ; খ) অর্জিত অভিজ্ঞতা সংক্রান্ত প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে; গ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/চেয়ারম্যান/কাউন্সিলর-এর নিকট হতে সম্প্রতি গৃহীত চারিত্রিক সনদপত্র; ঘ) সদ্য তোলা ৪ (চার) কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে; ঙ) আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ( পরীক্ষা, বোর্ড/বিশ্ববিদ্যালয়, বিভাগ/শ্রেণী/সিজিপিএ, পাশের সালসহ), জন্ম তারিখ উল্লেখ করতে হবে; চ) ২৪-০৩-২০২৪ তারিখে বয়স, নিজ জেলার নাম, যোগাযোগের জন্য ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, বৈবাহিক অবস্থা, জাতীয়তা, ধর্ম ইত্যাদি উল্লেখ থাকতে হবে; ছ) চেয়ারম্যান/কাউন্সিলর- এর নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদ জ) খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে;

অন্যান্য শর্তাবলীঃ ক) সরকারী, আধা সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে; খ) পরীক্ষা/সাক্ষাৎকারের উদ্দেশ্যে যাতায়াতের জন্য ব্যাংক কর্তৃপক্ষ কোন প্রকার খরচ বহন করবে না; গ) আবেদনপত্র এবং এর সাথে সংযুক্ত আনুষঙ্গিক একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতার কাগজপত্রাদি অবশ্যই ২৪-০৩-২০২৪ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৯/ডি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা বরাবর ডাকযোগে প্রেরণ করতে হবে; ঘ) আবেদনপত্রের সাথে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্রাদি scan করে soft copy সমূহ gmadmin@agranibank.org e-mail এ অবশ্যই প্রেরণ করতে হবে; ঙ) সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না; চ) নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। ছ) স্বাক্ষরবিহীন ও অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল করা হবে।

কর্তৃপক্ষ যে কোন আবেদনপত্র বাতিল করার কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

জিসি-৬৯/২৪ (৬”x3)

মহাব্যবস্থাপক

এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট এন্ড অপারেশনস ডিভিশন

অগ্রণী ব্যাংক পিএলসি

প্রধান কার্যালয়, ৯ডি দিলকুশা বা/এ

মতিঝিল, ঢাকা-১০০০