আবেদনের শেষ তারিখঃ 21.03.2024
সূত্রঃ সময় আলো : 05.03.24
www."নিয়োগ বিজ্ঞপ্তি”
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ অনুযায়ী লাডুপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে নিম্নলিখিত এমপিওভুক্ত পদসমূহে লোক নিয়োগ করা হবে। আগামী ২১ মার্চ ২০২৪ খ্রি. তারিখ বিকেল ৫ ঘটিকার মধ্যে ১০০০ (এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন করতে হবে। (১) প্রধান শিক্ষক: ১(এক) জন শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রীধারী/সমমান। সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি ৩য় বিভাগ/শ্রেণী/সমমান গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞতা: মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী প্রধান শিক্ষক/ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক/নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত পদে সর্বমোট ১৫ (পনের) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। বেতন গ্রেড-৭ (সাত)। (২) অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে ১ (এক) জন। শিক্ষাগত যোগ্যতা: যেকোন শিক্ষাবোর্ড হতে এইচএসসি (ব্যবসায় শিক্ষা)/সমমান সহ ৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। যে কোন একটি ২য় বিভাগ থাকতে হবে। বেতন গ্রেড-১৬। (৩) আয়া পদে ১ (এক) জন। শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/সমমান। বেতন গ্রেড-২০।
বি:দ্র: ইনডেক্সধারীদের জন্য বয়স শিথিলযোগ্য। তবে ২-৩ নং পদের জন্য বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
সহ প্রধান শিক্ষক লাডুপাড়া মডেল উচ্চ বিদ্যালয় পোষ্ট: কামারবাড়ী, পোষ্ট কোড: ৬২৫০ বাগমারা, রাজশাহী।
মোবা:-০১৩০৯১২৬৩২৩
ওয়েব সাইট www.lpmhs.edu.bd
এসএ-আরপি-২০৫/28
