169 টি পদে বাংলাদেশ সিভিল সার্জনের কার্যালয কক্সবাজা এ নিয়োগ 31.03.2024

Tuesday, March 12, 2024

আবেদনের শেষ তারিখ : 31.03.2024

 

 



www.jobsbd.top
স্মারক নং- সিএস/কক্স/১১-২০ গ্রেড নিয়োগ/20244636
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সিভিল সার্জনের কার্যালয়
কক্সবাজার
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখঃ ০৬/০৩/২০১৪ইং
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বারক নং-স্বাসেবি/প্রশা-১/এডি/২ডি-৬/৯৫-২২০৩ তারিখঃ ০১-১২-২০২২ইং মোতাবেক সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতের (১১-২০ গ্রেড) নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের (বাংলাদেশের প্রকৃত নাগরিক) নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (online) http://cscox.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহবান করা যাচ্ছে।
ক্র.
পদের নাম
নং
3.
পরিসংখ্যানবিদ
পদের সংখ্যা ০৫ (পাঁচ)
বেতন গ্রেড ও স্কেল ২০১৫ অনুযায়ী
গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)
(৯৩০০-২২৪৯০/-)
ষ্টোর কীপার
০৭ (সাত)
গ্রেড-১৬
৩.
কোল্ড চেইন টেকনিশিয়ান
০১ (এক)
8.
কীটতত্ত্বীয় টেকনিশিয়ান
০২ (দুই)
অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক
০২ (দুই)
গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০/-) গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০/-) গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)
শিক্ষাগত যোগ্যতা
ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী।
খ) কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) সরকারী বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে।
কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
কোন স্বীকৃত বোর্ড হতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
গ) কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় অন্যূন ২০ শব্দ এবং ইংরেজিতে অন্যূন ২০ শব্দের গতি থাকতে হবে।
কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীণ।
৬.
স্বাস্থ্য সহকারী
১৪৮ (একশত আটচল্লিশ)
9.
ড্রাইভার
০৪ (চার)
গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-) গ্রেড-১৬
ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
গ) অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের শর্ত ও নির্দেশনাবলীঃ
(৯৩০০-২২৪৯০/-)
১। আগ্রহী প্রার্থীগণ http://cscox.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক online আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। ২। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে।
৩। আবেদনকারীর বয়স ১১/০৩/২০১৪ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) ও সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ/ জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
৪। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/ আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রর্থীগণকে সরকারি বিধি বিধান অনুসরণ পূর্বক (নির্ধারিত বয়স সীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC) এর মূলকপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
৫। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) উল্লেখ সহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
৬। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং সেখানেও যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূণ্য পদ আছে এমন পার্শ্ববর্তী ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
৭। স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার ভিত্তিতে) সিভিল সার্জনের কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।
৮। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য গোপন, অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা যেকোন প্রকারের প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।
১০। প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গন্য হবে।
১১। আবেদনের সময়সীমা ও নিয়মাবলী/ শর্তাবলী নিম্নরূপঃ
(ক) Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১১/03/2024 খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা হতে।
(খ) Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 31/03/2014 খ্রিঃ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত ।
(গ) উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
121 Online আবেদনপত্রে প্রার্থীকে তার রঙ্গিন ছবি (দৈঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) Pixel এবং স্বাক্ষর (দৈঘ্য ৩০০ X প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ kb এর মধ্যে হতে হবে।
১৩। Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
১৪। প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
১৫। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ
Online এ আবেদন ( Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ Application preview দেখা যাবে। যদি Applicant's Copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো / সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি ও স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি,নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষন করবেন। Applicant's Copy তে একটি User ID দেয়া থাকবে এবং পরবর্তীতে User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৭ নং পর্যন্ত পদের জন্য (২০০/- টাকা ও টেলিটকের সার্ভিজ চার্জ ২৩/- টাকাসহ) (অফেরত যোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা অফেরতযোগ্য অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম এসএমএসঃ
CSCOX<space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: CSCOX ABCDEF
Reply sms: Applicant's Name ......Tk. 223 will be charged as Application fee. Your PIN is XXXXXXXXXXX. To pay fee type CSCOX<space>YES<space>PIN and send to 16222 দ্বিতীয় এসএমএস ঃ
CSCOX<space> YES <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: CSCOX YES XXXXXXXXXXX
Reply sms: Congratulations Applicant's name, Payment completed successfully for CSCOX for Application for XXXXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXX).
১৬। প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://cscox.teletalk.com.bd অথবা www.cs.coxsbazar.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
১৭। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময় অবশ্যই প্রদর্শন করবেন।
১৮। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(ক) User ID জানা থাকলেঃ
CSCOX<space>Help<space> User <space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে Example: CSCOX Help User ABCDEF
(খ) PIN Number জানা থাকলেঃ
CSCOX<space>Help<space>PIN<space>PIN No লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে Example: CSCOX Help PIN 12345678
১৯। Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd অথবা টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ফেসবুক পেইজে http://www.facebook.com/alljobsbd Teletalk প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject:-এ Organization Name: CSCOX, Post Name, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
২০। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে) এবং প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার এর নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে www.cs.coxsbazar.gov.bd জানা যাবে।
২১। প্রাথমিক ভাবে যাচাই-বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যাবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজ পত্র সমূহের মূলকপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সম্পাদিত হতে হবে।
২২। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ/প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে;
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ পত্র/সাময়িক সনদ পত্র/প্রত্যয়ন পত্র/অনুমতি পত্র।
(খ) জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করতঃ) নাগরিকত্ব সনদ।
(গ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ।
(ঘ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি।
(ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ পত্র/প্রমাণক।
(চ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র।
(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ পত্র।
(ঝ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক / দায়িত্বপ্রাপ্ত সংশিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ পত্র।
(ঞ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি বিধান অনুসরণপূর্বক জেলা কমান্ডেন্ট/জেলা আনসার এ্যাডজুটেন্ট কর্তৃক প্রদত্ত ২১ (একুশ) দিনের মৌলিক প্রশিক্ষণের সনদ পত্র ।
(ট) ডাউনলোডকৃত Applicant's Copy এবং Admit Card এর রঙিন প্রিন্ট কপি।
২৩। প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেয়া হবে না।
২৪। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অনলাইনে আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে। এ বিষয়ে কোন প্রকার আপত্তি উত্থাপন করা যাবে না। ২৫। লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে www.cs.coxsbazar.gov.bd পাওয়া যাবে। এছাড়া QR Code Scan এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি ও অন্যান্য তথ্যাদি পাওয়া যাবে।
২৬। ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদন পত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দূর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে বা পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
সিভিল সার্জন, কক্সবাজার এর ওয়েবসাইটে প্রবেশ এর QR Code
সিভিল সার্জন,
কক্সবাজার এর টেলিটক পোর্টালের QR Code
(ডাঃ নোবেল কুমার বড়ুয়া) সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) কক্সবাজার
সদস্য সচিব
১১-২০ গ্রেড জনবল নিয়োগ কমিটি
কক্সবাজার।
CG-13026 (12x8)