ফুলকোচা কলেজ এর বিভিন্ন পদে নিয়োগ 13.03.24

Wednesday, February 28, 2024

 আবেদনের শেষ তারিখ : 13.03.2024






সূত্রঃজনকণ্ঠ  28.02.2024



jobsbdনিয়োগ বিজ্ঞপ্তি
ফুলকোচা কলেজ, ডাক-ফুলকোচা, উপজেলা ও জেলা-সিরাজগঞ্জ-এ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ নীতিমালা ২০২১ অনুযায়ী নিম্নবর্ণিত এমপিওভুক্ত শূন্য | পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র | আহ্বান করা যাচ্ছে; ১। অফিস সহকারী কাম-হিসাব সহকারী ১ (এক) জন, শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাবোর্ড হতে এইচ, এস, সি (ব্যবসায় শিক্ষা)/সমমান। ৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশী ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না, ২। অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর ১ (এক) জন। শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাবোর্ড হতে এইচ,এস,সি/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ৬ (ছয়) মাস মেয়াদী | কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশী ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞাতা ও বয়সসীমা : উভয় পদের জন্য অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। গ্রেড ও বেতন স্কেল : গ্রেড ১৬, স্কেল : ৯৩০০-২২৪৯০/-। সংশ্লিষ্ট পদের | যোগ্যতার সপক্ষে প্রয়োজনীয় একাডেমিক সনদ, এনআইডি এবং অন্যান্য ডকুমেন্টস এর সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্রে সংযুক্ত তালিকা এবং প্রার্থীর মোবাইল নম্বর লিখতে হবে এবং | আঠা দিয়ে খাম বন্ধ করে আবেদনপত্র দাখিল করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র | সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে ৫০০/- (পাঁচশত) টাকার | অফেরৎযোগ্য ব্যাংক ড্রাফট ফুলকোচা কলেজের অনুকূলে সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে গ্রহণ পূর্বক দাখিল করতে হবে। আগামী ১৩ মার্চ ২০২৪ তারিখ ২ ঘটিকার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ৫ কপি সত্যায়িত ছবিসহ আবেদনপত্র | অবশ্যই প্রতিষ্ঠানে সরাসরি/ রেজিঃ ডাকযোগে পৌঁছাতে হবে।
mfvcwZ dzj†KvPv K‡jR